নুরনবী মিয়া’র কবিতা “ঝরা ফুল”

শিল্প ও সাহিত্য

ঝরা ফুল

সকালের ফুল যদি 
ঝরে যায় অকালে,
কিভাবে আসে ঘ্রাণ 
তাই চিন্তিত সকলে!
শুকিয়ে ঝোলায় ভরো 
পরে গাঁথিবে মালা, 
পিয়জনে করো দান 
তাতে কমবে জ্বালা!
ঝরা ফুল মরা ফুল 
তুমি যত ফুল পাও,
আলতো আলতো করে 
সব ঝোলাতে ঢুকাও!
সুঁই সুতার গাঁথুনিতে 
ফুল যদি বেশি পাও, 
মালা চাই আরো বড়। 
যত পাও গেঁথে নাও!
বেশি করে শ্রম দাও 
আশা যেন না ফুরায়, 
দয়াময়ের কৃপা চাও 
সময় যেন বৃদ্ধি পায়। 
#nurnobifulkuri
03 August 2022
কবিতা: ঝরা ফুল
লেখক: মুহাঃ নুরনবী মিয়া
সংগঠক ও গণমাধ্যমকর্মী। 

ছবি: ইন্টারনেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *