ধরলার কান্না -নুরনবী মিয়া

শিল্প ও সাহিত্য

ওরে সর্বনাশী ধরলা নদী,
এ কোন বান আনিলু,
মাথা গোঁজার শেষ ঠাঁই মোর,
স্রোতোতে ভাসালু।
প্রতি বছর বান চলি যায়;
তারপর আইসে ভাঙ্গন,
আস্তে আস্তে চাপি আইসে,
শুরু হয় মোর ক্রন্দন।

কিতায় কিতায় কলার বাগান,
থোপে থোপে বাঁশ,
দোমড়ে মোচড়ে ভাঙ্গি নিয়া;
মোর করলু সর্বনাশ।
ধান গোম মোর ভাসেয়া নিলু;
মুই হনুং উপোসি,
দিন কাটি যায় অনাহারে;
কান্দোং তীরোত বসি।

আলু-পটল, শাক-সবজি
আর কিছুই বাকী নাই,
হাত পাতিয়া দিন কাটিলেও;
মোর থাকার জায়গা নাই।

রচনাকাল- ১১/০৭/২০১৮ইং

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *