বিজ্ঞ আদালতের গ্রেপ্তারি পরোয়ানা জারি থাকায় কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৫জনকে গ্রেপ্তার করেছে রাজারহাট থানা পুলিশ।
শুক্রবার(৬ মে) রাজারহাট থানার এস আই আব্দুল জব্বার ও এ এস আই রাফিউল আমিন সরকার অধীনে পরিচালিত অভিযানে তাদের আটক করে।
আটককৃত আসামিরা হলেন, রাজারহাট উপজেলার বিদ্যানন্দ ইউপির পাড়া মৌলা গ্রাম হতে একরামুল হক, মানাবাড়ী কালীরহাট এলাকা হতে রাসেল মিয়া, ফুলখা গ্রামের বাদশা মিয়া, ধনঞ্জয় গ্রামের বাসিন্দা শাকিল সরকার আব্দুর রহমান গ্রেপ্তার হয়েছে।
এবিষয়ে রাজারহাট থানার দায়িত্বে থাকা ওসি তদন্ত পবিত্র কুমার বলেন, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা ছিলো এবং আজ শনিবার তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

