হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারীতে জেলা পরিষদের নবনির্মিত ডাকবাংলোর শুভ উদ্বোধন করা হয়েছে। রবিবার সকাল ১১টায় জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ জাফর আলী নবনির্মিত এ ডাকবাংলোর শুভ উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চিলমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান শওকত আলী সরকার বীর বিক্রম, উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুর রহমান।
এসময় বক্তব্য রাখেন কুড়িগ্রাম পৌর সভার মেয়র কাজিউল ইসলাম, চিলমারী উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুজ্জামান আজাদ জামান, জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) রেজাউল করিম লিচু প্রমুখ।

