হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারীতে এসএসসি পরিক্ষার ফরম পুরণের জন্য অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। পরিক্ষার্থীদের বিভিন্ন কারণ দেখিয়ে টাকা হাতিয়ে নিচ্ছে থানাহাট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ। ফি আদায়ে বোর্ডের কোন নিয়ম নীতির তোয়াক্কা করছেন না বলে অভিযোগ অভিভাবকদের।
জানা গেছে, মাধ্যমিক শিক্ষা বোর্ড, ফরম পূরণ ফি এবং কেন্দ্রের ফি বিজ্ঞান বিভাগ-১৬১৫ টাকা, মানবিক বিভাগ-১৪৯৫ টাকা, ব্যবসায় শিক্ষা-১৪৯৫ টাকা নির্ধারণ করা হলে ও শিক্ষার্থীদের কাছ থেকে ৫৮৫ টাকা বেশি করে নেয়া হচ্ছে বলে অভিযোগ শিক্ষার্থী ও অভিভাবকদের। এতে নির্ধারিত ফি’র চাইতে অতিরিক্ত ফি দিতে হচ্ছে। তাতে করে অনেক হিমশিম খাচ্ছেন অবিভাবকরা। আবার অনেকেই ছেলে মেয়ের ভবিষ্যত শিক্ষা জীবনের কথা ভেবে চিন্তায় ধার দেনা করে টাকা দিতে বাধ্য হচ্ছেন।
এ সময় বিজ্ঞান, মানবিক, ভোকেশনাল সহ বিভিন্ন বিভাগে ফরম পুরণ করতে আসা একাধিক অভিভাবকের সাথে কথা হলে তারা জানান, শিক্ষক গণ টাকা ছাড়া কিচ্ছুই বোঝেন না।। তারা বোর্ডের নিধার্রিত ফি’র চেয়ে ও অতিরিক্ত টাকা নিচ্ছেন। এতে আমাদের কে ব্যাপক সমস্যার সম্মূখীন হতে হচ্ছে।
অতিরিক্ত টাকা আদায়ের বিষয়ে থানাহাট পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ তৈয়ব আলী সাথে কথা হলে তিনি বলেন, আমরা অতিরিক্ত ফি নিচ্ছি না। আমরা ফরম পুরণ বাবদ ১৮০০ টাকা এবং অতিরিক্ত ফি ৪০০টাকা করে নিচ্ছি।
এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ তাহের আলীর সাথে কথা হলে তিনি বলেন, আসলে বোর্ড থেকে আমাদের ফরম পুরণের চিঠি দেয়া হয় না। কিন্তু আমি যতটুকু জানি তাতে এত বেশি টাকা নেয়ার কথা না। আর যাদের উপবৃত্তি আছে তাদের বেতন দিতে হবে না বলে তিনি জানান।

