ফুলবাড়ীতে বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে র‌্যালী, আলোচনা সভা ও রক্তদাতাদের সম্মাননা প্রদান

জাতীয় রংপুর

নিজস্ব প্রতিবেদক, কুড়িগ্রাম:
কুড়িগ্রামের ফুলবাড়ীতে ১৪জুন বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে র‌্যালী, আলোচনা সভা ও রক্তদাতাদের সম্মাননা প্রদান করেছে স্বপ্নসিঁড়ি সমাজকল্যাণ সংস্থা।

মঙ্গলবার সকাল সাড়ে এগারোটায় সংস্থার অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করে। র‌্যালীটি ফুলবাড়ী বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সদর ইউনিয়ন পরিষদ সভাকক্ষে এসে আলোচনা সভায় মিলিত হয়। পরে রক্তদাতাদের সম্মাননা প্রদান করা হয়।

এতে সংস্থার কোষাধ্যক্ষ ফরিদুল ইসলামের সঞ্চালনা ও সভাপতি মোশারফ হোসেন মন্ডলের সভাপতিত্বে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) ফজলুর রহমান, ফুলবাড়ী সদর ইউনিয়নের চেয়ারম্যান হারুন অর রশিদ, সিনিয়র সাংবাদিক আব্দুল আজিজ মজনু, সংস্থার দাতা সদস্য ও অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট ফজলুল হক ত্রিফুল, সাবেক সাধারণ সম্পাদক গণমাধ্যমকর্মী নুরনবী মিয়া।

এছাড়াও সেরা রক্তদাতা আহসান হাবীব রকি, কামরুন্নাহার মীম, সাইফুর রহমান সজীব তাদের রক্তদানের অনুভূতি ব্যক্ত করেন। পরে ১৫ জন সেরা রক্তদাতাকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *