প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের গ্রাজুয়েট ইয়াপ এ্যাওয়ার্ড পেল কুড়িগ্রামের নুরনবী

জাতীয় রংপুর

নিজস্ব প্রতিবেদক, কুড়িগ্রাম:
প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর ইয়ুথ এ্যাডভাজরি প্যানেলে সরাসরি যুক্ত থেকে পলিসি নির্ধারনে সহায়ক ভূমিকা ও নীতি নির্ধারনী মহলের সাথে সফলভাবে এ্যাডভোকেসি করার জন্য সাফল্যের স্বীকৃতি হিসেবে এই এ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে।

সোমবার বেলা ১২টায় প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ রংপুর অফিস হলরুমে গ্রাজুয়েট ইয়াপ এ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠিত হয়।

এ বছর রংপুর বিভাগের পাঁচজন ইয়াপ সদস্য কুড়িগ্রাম জেলার কে.এম রেজওয়ানুল হক নুরনবী, রংপুরের আবিদ আল মারুফ ও রিকতা পারভীন, নীলফামারীর এনামুল হক ও সিরিন আক্তার এ্যাওয়ার্ডটি গ্রহণ করে।

এ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের হেড অফ গার্লস রাইটস্ কাশফিয়া ফিরোজ, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ রংপুর বিভাগীয় অফিসের প্রোগ্রাম ম্যানেজার ডা.রিশিকেশ সরকার, হেড অফ সেন্ট্রান এন্ড নর্দান রিজন রংপুর অফিসের আশিক বিল্লাহ, এডুকেশন স্পেশালিষ্ট মনজুর আল খালেদ, উদঙ্কুর সেবা সংস্থা(ইসএসএস)’র প্রজেক্ট কো-অর্ডিনেটর জামিল প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *