নাব্যতা ও ফেরি সংকট থাকায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে তীব্র যানযট

জাতীয় ঢাকা

হাবিবুর রহমান, মানিকগঞ্জ: টানা তিন দিনের ছুটিতে দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের ২১ জেলার প্রধান প্রবেশ পথ পাটুরিয়া- দৌলতদিয়া নৌরুটে দীর্ঘ ৫ কিলোমিটারের তীব্র যানযটের সৃস্টি হয়েছে। এতে গরমে ভোগান্তিতে পড়েছে যানবাহনের চালক ও যাত্রীরা। যমুনা নদীর পানি কমে যাওয়ায় ফেরি চলাচল ব্যাহত হচ্ছে।

ফলে যাত্রীবাহী বাস ও ব্যক্তিগত যানবাহন অগ্রাধিকার ভিত্তিত্তে ফেরি পারা পার করায় পণ্যবাহী ট্রাকগুলিকে ২-৩ দিন অপেক্ষা করেও ফেরি পার হতে পারছে না। এতে দুর্ভোগে স্বীকার হচ্ছে শত শত যানবাহন শ্রমিকদের। মানিকগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের আরিচা পয়েন্টের গ্রেজ রিডার ফারুক হোসেন বলেন, বিগত ৭ দিনে যমুনা নদীর পানি ৩০ সেন্টিমিটার  কমেছে।

বিআইডব্লিউসির আরিচা কার্যালয়ের উপ ব্যাবস্থাপক (বাণিজ্য) মহিউদ্দিন রাসেল বলেন, নাব্যতা সংকটের কারনে ফেরি চলাচল মারাত্বক ব্যাহত হচ্ছে। এতে উভয় ঘাটে যানবাহনের তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। 

মানিকগঞ্জের ট্রাফিক পুলিশের  পাটুরিয়া ঘাটের নিয়ন্ত্রণ কক্ষের সর্বশেষ খবর অনুয়ায়ী গতকাল বুধবার বিকেল দিকে পাটুরিয়া ঘাটে ব্যক্তিগত এবং যাত্রীবাহী বাস, দুই টার্মিনাল, মহাসড়ক সংযোগ মোড় মিলে ১ হাজার যানাবহন ফেরি পারা পারের অপেক্ষায় আছে। তবে ঘাটে পণ্যবাহী ট্রাকের সংখ্যাই বেশী। অপর দিকে বেলা বাড়ার সাথে সাথে যানবাহনের সংখ্যা বাড়ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *