চিলমারীতে ঐতিহাসিক ৭ মার্চ পালিত

জাতীয় রংপুর

হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম)প্রতিনিধিঃ
কুড়িগ্রামের চিলমারীতে উপজেলা প্রশাসনের আয়োজনে ঐতিহাসিক ৭ মার্চ পালিত হয়েছে। সোমবার সকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য দিয়ে শ্রদ্ধাঞ্জলি জানানো হয়েছে। শ্রদ্ধাঞ্জলি শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুর রহমানের সভাপতিত্বে বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চ’র ভাষণের উপর আলোচনা সভা হয়।

আলোচনায় বক্তব্য রাখেন, সাবেক মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম, উপজেলা কৃষি কর্মকর্তা প্রণয় কুমার বিষাণ দাস, চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আনোয়ারুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ ভারঃ সাধারন সম্পাদক রেজাউল করিম লিচু, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান নুরুজামান আজাদ জামান, মহিলা ভাইস চেয়ারম্যান আসমা বেগম প্রমূখ।

আলোচনা শেষে বঙ্গবন্ধুর ভাষণ প্রতিযোগিতায় ও চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ ছাড়াও উপজেলা আওয়ামী লীগ দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছিলেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি শেষে দলীয় কার্যালয়ে সহ-সভাপতি অধ্যক্ষ জাকির হোসেনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *