নির্বাচন থেকে সরে দাঁড়ালেন শৌলমারী ইউপির জাতীয় পার্টির চেয়ারম্যান প্রার্থী

জাতীয় রংপুর

কুড়িগ্রাম প্রতিনিধি:
শারীরিক অসুস্থ্যতার কারণ দেখিয়ে পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে কুড়িগ্রামের রৌমারী উপজেলার শৌলমারী ইউপির জাতীয় পার্টির মনোনীত চেয়ারম্যান প্রার্থী বর্তমান চেয়ারম্যান আলহাজ্ব মো.হাবিবুর রহমান হাবিল নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।

রোববার (২৬ ডিসেম্বর) রৌমারী প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি তার এ সিদ্ধান্ত জানান।

এ সময় তিনি তার লিখিত বক্ত্যবে বলেন, আসন্ন শৌলমারী ইউনিয়ন পরিষদ নির্বাচনে জাতীয় পার্টি থেকে তিনি মনোনয়ন পাই। কিন্তু বর্তমানে শারীরিক অসুস্থ্যতার কারণে নির্বাচন করা সম্ভব হচ্ছে না। তাই নির্বাচন থেকে সরে দাঁড়ালাম। সেই সাথে আমার সমর্থক, সাধারণ ভোটার ও দলীয় নেতাকর্মীরা আমাকে চেয়ারম্যান হিসাবে দেখতে চাওয়ায় তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আগামী দিনে জাতীয়পার্টির সমর্থক ও সকল নেতাকর্মীদেরকে সাথে নিয়ে দলকে আরো শক্তিশালী ও বেগবান করতে চাই।

এ সময় শৌলমারী ইউনিয়ন জাতীয়পার্টির নেতাকর্মী, সমর্থক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *