ফুলবাড়ীর রাবাইতারী এস.বি বহুমুখী উচ্চ বিদ্যালয়ে ১৯৭৯ ব্যাচের ‘বন্ধু মিলনমেলা’ অনুষ্ঠিত

জাতীয় রংপুর

উত্তর ধরলার শ্রেষ্ঠ বিদ্যাপীঠ, ঐতিহ্যবাহী রাবাইতারী এস.বি বহুমুখী উচ্চ বিদ্যালয়ে বন্ধু মিলন মেলা ২০২২ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ অক্টোবর) এসএসসি ব্যাচ ১৯৭৯’র আয়োজনে দিনব্যাপী এ মিলনমেলা অনুষ্ঠিত হয়।

সকাল ১১ টায় বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়ে খড়িবাড়ি বাজারের সড়কগুলি প্রদক্ষিণ করে। এরপর বিদ্যালয় হল রুমে এসে ফুলবাড়ী ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ ইসলাম শেখের সঞ্চালনা ও রাবাইতারী গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ হোসেন আলী ব্যাপারীর সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে স্মৃতি স্মারক ও সম্মাননা প্রদান করা হয়।

এসময় বাংলাদেশ পরিকল্পনা মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব ডা: মোঃ শাহজাহান আলী খন্দকার, বাংলাদেশ ব্যাংক রংপুরের যুগ্ন পরিচালক (পিআরএল) নুর মোহাম্মদ আলী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান শেখ, রাবাইতারী এস.বি বহুমুখী উচ্চ বিদ্যালয়ে সাবেক সহকারী শিক্ষক মাহফুজার রহমান শেখ, মহিউদ্দিন শেখ, পঞ্চানন রায়, বড়বিটা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুর রাজ্জাক খন্দকারসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

সবশেষে মরহুম শিক্ষক ও সহপাঠীদের মাগফেরাত কামনা করে দোয়া ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। অত্র প্রতিষ্ঠানের সাবেক শিক্ষার্থী আ.ফ.ম দেওয়ান আমিনুল ইসলাম দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *