ফুলবাড়ীর ভাঙ্গামোড়ে নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা

জাতীয় রংপুর

নিজস্ব প্রতিবেদক, কুড়িগ্রাম: কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ৫ নং ভাঙ্গামোড় ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা প্রদান, আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটায় উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের রাবাইতারী বটতলা বাজার জনশক্তি সমাজসেবা ও পল্লী উন্নয়ন সংস্থার আয়োজনে বটতলা বাজার সংলগ্ন মাঠে এ সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় ভাঙ্গামোড় ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল হাই বিপ্লবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ফুলবাড়ী উপজেলা আওয়ামীলীগের সভাপতি আতাউর রহমান শেখ।

বিশেষ অতিথি হিসেবে সাবেক ছাত্রনেতা ও জেলা পরিষদ সদস্য আহাম্মদ আলী পোদ্দার রতন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও ফুলবাড়ী সদর ইউপি চেয়ারম্যান হারুন অর রশিদ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবুবক্কর সিদ্দিক মিলন প্রমূখ বক্তব্য রাখেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *