নীলফামারীর ডোমারে ১০ ইউপিতে ৫৪১ জনের মনোনয়ন দাখিল

জাতীয় রংপুর

মশিয়ার রহমান, নীলফামারী প্রতিনিধি: আগামী ৫ জানুয়ারী/২০২২ইং ৫ম ধাপে নীলফামারীর ডোমার উপজেলার ১০টি ইউনিয়নে চেয়ারম্যান, সংরক্ষিত নারী সদস্য ও সাধারণ সদস্য পদে ৫৪১ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। বৃহস্পতিবার(৯ ডিসেম্বর) বিকাল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে স্ব-স্ব রিটার্নিং কর্মকর্তার কাযার্লয়ে প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেন।

উপজেলা নির্বাচন কর্মকর্তা আ: রহিম জানান, উপজেলার ১০টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫৭জন, সংরক্ষিত নারী সদস্য পদে ১৩১জন ও সাধারণ সদস্য পদে ৩৫৩ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র জমা দিয়েছে।

উপজেলার ভোগডাবুড়ী ইউনিয়নে ৮ জন প্রার্থী চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দেন। তারা হলেন মো. রুবায়েত হোসেন ডন, মো. আবু তাহের, মো. মতিয়ার রহমান, মো. রেয়াজুল ইসলাম, মো. নিয়াজ মোর্শেদ, সাজ্জাদ হোসেন চৌধুরী, হাফিজুর রহমান ও মুরাদ আলী প্রামাণিক। এ ইউনিয়নে সংরক্ষিত নারী সদস্য পদে ১৬ ও সাধারণ সদস্য পদে ৪০ জন মনোনয়ন পত্র জমা দিয়েছে।

কেতকীবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান পদে ৭ জন প্রার্থী তারা হলেন মো. রশিদুল ইসলাম, রবিউল ইসলাম স্বাধীন, মো. মাহবুল আলম প্রামানিক, রাকিব হাসান প্রধান, আশিকুর রহমান, আবু কামিম, মো. জহুরুল হক প্রামানিক দিপু। এ ইউনিয়নে সংরক্ষিত নারী সদস্য পদে ১২ ও সাধারণ সদস্য পদে ২৬ জন মনোনয়নপত্র জমা দিয়েছে।

গোমনাতি ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থীরা হলেন, জয়নাল আবেদীন, মো. রবিউল আলম, আব্দুর রহমান, আহমেদ ফয়সাল শুভ, আফজাল হোসেন চৌধুরী, মো. তহিদুর রহমান, আব্দুল হামিদ, মোট সাতজন। এ ইউনিয়নে সংরক্ষিত নারী সদস্য পদে ১২ জন ও সাধারণ সদস্য পদে ৩৪ জন মনোনয়ন পত্র জমা দিয়েছে।

জোড়াবাড়ী ইউনিয়নে ৬জন চেয়ারম্যান পদে প্রার্থীরা হলেন, মো. এহতেশামুল হক, মো. মনোয়ার হোসেন, সাখোয়াত হাবিব, মো. মোসলেম উদ্দিন শাহ, রজব আলী ও ফিরোজ পারভেজ। এ ইউনিয়নে সংরক্ষিত নারী সদস্য পদে ১৫ জন ও সাধারণ সদস্য পদে ৩৭ জন মনোনয়ন পত্র জমা দিয়েছে।

বামুনিয়া ইউনিয়নে ৩ জন চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন। তারা হলেন মনোরঞ্জন রায়, মোমিনুর রহমান, মো. ওয়াহেদুজ্জামান বুলেট। এ ইউনিয়নে সংরক্ষিত নারী সদস্য পদে ৯ জন ও সাধারণ সদস্য পদে ২৯ জন মনোনয়ন পত্র জমা দিয়েছে।

পাঙ্গা মটুকপুর ইউনিয়নে ৪ জন প্রার্থী চেয়ারম্যান পদে, তারা হলেন আব্দুল হাকিম ভুট্টো, এমদাদুল ইসলাম, আব্দুর রাজ্জাক ও মো. নুরুজ্জামান। এ ইউনিয়নে সংরক্ষিত নারী সদস্য পদে ১৪ জন ও সাধারণ সদস্য পদে ৪২ জন মনোনয়ন পত্র জমা দিয়েছে।

বোড়াগাড়ী ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী তারা হলেন, মোছা. জেবুন্নেছা আখতার, দীলিপ কুমার রায়, মতিরাম রায় ও আমিনুল ইসলাম রিমুন। এ ইউনিয়নে সংরক্ষিত নারী সদস্য পদে ১৪ জন ও সাধারণ সদস্য পদে ৩৯ জন মনোনয়ন পত্র জমা দিয়েছে।

ডোমার সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬ জন প্রার্থীরা হলেন, মো. ফারুক হোসেন, মোসাব্বের হোসেন মানু, খন্দকার মোহাম্মদ আহমাদুল হক, আব্দুল মালেক, মাসুম আহমেদ ও হাফিজুল ইসলাম। এ ইউনিয়নে সংরক্ষিত নারী সদস্য পদে ১৮ ও সাধারণ সদস্য পদে ৩৮ জন মনোনয়ন পত্র জমা দিয়েছে।

সোনারায় ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থীরা হলেন, সার্জেন্ট মো. তহিদুল ইসলাম অবঃ, হযরত আলী, মো. আনোয়ার হোসেন, গোলাম ফিরোজ, বিমল কুমার রায়, জাহাঙ্গীর আলম, আবুল কালাম আজাদ ও ফজলুল করিম সরকারসহ মোট আটজন। এ ইউনিয়নে সংরক্ষিত নারী সদস্য পদে ১০ ও সাধারণ সদস্য পদে ৩৪ জন মনোনয়ন পত্র জমা দিয়েছে।

হরিণচড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী। তারা হলেন, আজিজুল ইসলাম, রাসেল রানা, তৈয়বুর রহমান ও আশিকুর রহমান। এ ইউনিয়নে সরক্ষিত নারী সদস্য পদে ১১ ও সাধারণ সদস্য পদে ৩০ জন মনোনয়ন পত্র জমা দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *