মাদারীপুরে কৃষককে হাতুরীপেটা ও কুপিয়ে জখম

অপরাধ জাতীয় ঢাকা

চান্দু ভুইয়া (৪৫) নামের কৃষককে হাতুরীপেটা ও কাটার দিয়ে কুপিয়েছে র্দূবৃত্তরা।

আজ সকালে মাদারীপুরের মিয়ার হাটবাহারে পাট বিক্রি শেষে নৌকা করে বাড়ি ফেরার সময় কয়েকজন টলারে এসে নৌকা থামিয়ে দু’পা সহ সমস্ত শরীরে হাতুরীপেটাকরে এবং ডান পা কাটারী দিয়ে কুপিয়ে জখম করে।

এ সময় তার ডাক চিৎকারে আশপাশের মানুষ এগিয়ে আসলে তাকে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে চলে যায় তারা। পরে তাকে উদ্ধার করে কালকিনি সরকারী হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

কালকিনি থানার অফিসার ইনর্চাজ ইসতিয়াক আসফাক রাসেল জানান, ঘটনা শুনেছি এখনো অভিযোগ পাইনি পেলে ব্যাবস্থা নিব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *