নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২৩ আগস্ট) দুপুর ১২ টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে স্মৃতি ম্যুরালের উদ্বোধন করেন নীলফামারী-৪( সৈয়দপুর- কিশোরগঞ্জ) আসনের জাতীয় সংসদ সদস্য আহসান আদেলুর রহমান আদেল।
উপজেলা নির্বাহী অফিসার অমিত চক্রবর্তীর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ আবুল কালাম বারী পাইলট, ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম বাবু, উপজেলা জাতীয় পার্টির আহবায়ক রেজাউল আলম স্বপন, আওয়ামী লীগের সভাপতি জাকির হোসেন বাবুল, সাধারণ সম্পাদক মশিয়ার রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সানজিদা রহমান, কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল আউয়াল, বড়ভিটা ইউনিয়নের চেয়ারম্যান ফজলার রহমান, সদর ইউনিয়নের চেয়ারম্যান আনিসুর রহমান আনিছ, নিতাই ইউনিয়নের চেয়ারম্যান ফারুকুজ্জামান ফারুকসহ এলাকার গন্যমান্যবৃক্তি বর্গ ।

