কালিয়াকৈরে আমিন কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

জাতীয় ঢাকা সংগঠন

গাজীপুরের কালিয়াকৈরে আমিন (সার্ভেয়ার) কল্যাণ সমবায় সমিতির লিমিটেডের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে (১৯ ই আগস্ট)অস্থায়ী কার্যালয় উপজেলার চান্দরা হাজী মোহাম্মদ আলী সুপার মার্কেটে এ বার্ষিক সভা হয়।

এসময় আমিন কল্যাণ সমবায় সমিতির সভাপতি নুরুল ইসলাম সরকারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন আমিন কল্যাণ সমবায় সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল আলিম শিকদার, সাংগঠনিক সম্পাদক মোয়াজ্জেম হোসেন, সিনিয়র সহ সভাপতি ইকবাল হোসেন, যুগ্মসাধারণ সম্পাদক নরেশ চন্দ্র গোফ,অর্থ সম্পাদক হাজী এমারত হোসেন, আইন বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান সেলিম, আমিন কল্যাণ সমিতির সম্মানিত সদস্য সাংবাদিক মীর সোহেল মিয়া প্রমুখ।

পরে করোনাভাইরাস মহামারী রক্ষায় দেশ এবং জাতির কল্যাণে মোনাজাত পরিচালনা করেন সমিতির সদস্য ফজলুল করিম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *