নীলফামারীতে শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী উদযাপন

জাতীয় দিবস রংপুর

সারাদেশের সঙ্গে সংগতি রেখে বিভিন্ন কর্মসুচিতে নীলফামারী জেলা প্রশাসনের আয়োজনে স্বাধীনতার মহান স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র রণাঙ্গনের বীর সেনানী শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে। বৃহস্পতিবার (৫ আগস্ট) সকাল ১০টায় শহীদ ক্যাপ্টেন শেখ কামালের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণের মধ্যে দিয়ে কর্মসুচির শুরু করা হয়।

জেলা প্রশাসনের পক্ষে পুস্পমাল্য নিবেদন করেন নীলফামারী জেলা প্রশাসক মোঃ হাফিজুর রহমান চৌধুরী, পুলিশ সুপার মোঃ মোখলেছুর রহমান বিপিএম পিপিএম। এরপর জেলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষে নীলফামারী জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, জেলা আওয়ামীলীগ থেকে জেলা সভাপতি ও নীলফামারী পৌরমেয়র দেওয়ান কামাল আহমেদসহ অন্যান্য নেতৃবৃন্দ। পুস্পমাল্য শ্রদ্ধা নিবেদন শেষে নীলফামারী শেখ কামাল স্টেডিয়ামে শেখ কামালের স্মৃতিচারণে আলোচনা সভা ও জেলার ১০ জন প্রবীণ ক্রীড়াবিদ ও মুক্তিযোদ্ধাকে সম্মাননা ক্রেস্ট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

নীলফামারী জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক হাফিজুর ররহমান চৌধুরী, জেলা পুলিশ সুপার মোঃ মোখলেছুর রহমান, (বিপিএম পিপিএম), জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, জেলা আ’লীগের সভাপতি ও পৌরমেয়র দেওয়ান কামাল আহমেদ, সদর উপজেলা চেয়ারম্যান শাহীদ মাহমুদ, ভাইস চেয়ারম্যান দীপক চক্রবর্তী, পৌর আ’লীগের সভাপতি মুসফিকুর ইসলাম রিন্টু, জেলা ছাত্রলীগের সভাপতি মনিরুল হাসান শাহ আপেল, সাধারন সম্পাদক মাসুদ সরকার, বিভিন্ন দপ্তর ও আওয়ামীলীগের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ আলোচনায় অংশ নেন। অতঃপর সকল শহীদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। জেলা প্রশাসন ছাড়াও জেলার আরও ৫ উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *