যশোরে শোক দিবসে বৃক্ষরোপন ও চারাগাছ বিতরণ

খুলনা জাতীয় হোম

জাতির জনক শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে যশোরে বৃক্ষরোপন ও চারাগাছ বিতরণ কর্মসূচি পালিত হয়েছে। সোমবার শহরের আব্দুস সামাদ মেমোরিয়াল একাডেমি প্রাঙ্গনে শেখ ফজলুল হক মনি-আরজু মনি অক্সিজেন ব্যাংকের আয়োজনে এই কর্মসূচি পালিত হয়।

জাতীয় শোক দিবস উপলক্ষে অনন্ত একটি করে গাছ লাগান। এই প্রতিপাদ্যকে সামনে রেখে কর্মসূচি পালিত হয়। এছাড়া বিভিন্ন এলাকায় তারা গাছর চারা বিতরণ করেন। কার্যক্রমের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক দেবাশীষ রায়।

এসময় উপস্থিত ছিলেন, জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক দেবাশীষ দাস দেবু, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান, জেলা ছাত্রলীগের সাবেক মানব সম্পদ বিষয়ক সম্পাদক নিয়াজ মাহমুদ শাহিন, সাবেক উপ মানব সম্পদ বিষয়ক সম্পাদকআরাফাত রহমান বাসিত, সাবেক ছাত্রনেতা নয়ন অধিকারী, কল্লোল বর্মন,অনিক ইসলাম, তিব্বত, বাবু, সজীব শীল, পলক বিশ্বাস, কৌশিক, লিখন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *