সাতছড়ি জাতীয় উদ্যান থেকে ১২টি বন্দুক ও পিস্তল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
১৩ আগস্ট ২০২১ (শুক্রবার) সন্ধ্যায় সাতছড়ি উদ্যানের মূল ফটক থেকে প্রায় আধা কিলোমিটার দূরে মাটির নিচ থেকে ৯টি একনলা বন্দুক, ৩টি পিস্তল ও ১৯ রাউন্ড গুলি উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করেছেন ৫৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এস এম এন সামিউন্নবী চৌধুরী। তিনি জানান, ‘সাতছড়ি এলাকায় মাটির নিচ থেকে পলিথিন মোড়ানো অবস্থায় নয়টি একনলা বন্দুক, তিনটি পিস্তল ও ১৯ রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করা হয়েছে।‘

