মানিকগঞ্জে শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জন্মবার্ষিকী পালিত

জাতীয় ঢাকা দিবস

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর ৯১তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৮ আগস্ট) সকালে দলীয় কার্যালয়ে জেলা আওয়ামীলীগের আয়োজনে জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড: গোলাম মহীউদ্দীনের সভাপতিত্বে যুগ্ম সাধারন সম্পাদক সুলতানুল আজম খান আপেলের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় অন্যান্যদের মধ্যে জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি আব্দুল মজিদ ফটো, মানিকগঞ্জ জেলা আওয়ামীলীগের শ্রমবিষয়ক সম্পাদক ও সাবেক মানিকগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শাহ্ মস্তান মোঃ লিয়াকত আলী মাইজ ভান্ডারী, সাবেক মেয়র গাজী কামরুল হুদা সেলিম, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক বাদরুল ইসলাম বাবলু, সাংগঠনিক সম্পাদক সুদেব কুমার সাহা, তায়েবুর রহমান টিপু, দপ্তর সম্পাদক এহতেশাম হোসেন খান ভুনু, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আমিরুল ইসলাম মুরাদ, কায্যকরী সদস্য এ্যাডঃ অসীম কুমার বিশ্বাস, পৌর আওয়ামীলীগের সভাপতি মোনায়েম খান, সদর উপজেলা মহিলা আওয়ামীলীগের আহবায়ক সালমা আক্তার, পৌর মহিলা আওয়ামী লীগের সভাপতি জেবা রহমান, জেলা নাগরিক ও পেশাজীবী ঐক্য পরিষদের কেন্দ্রীয় মহিলা কমিটির সাধারণ সম্পাদক ও জেলা যুব মহিলালীগ নেত্রী শিরিন আক্তার মুক্তা, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আসিবুল ইসলাম ত্রোয়সহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে মরহুম শেখ ফজিলাতুন্নেছা মুজিবের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া করা হয়। পরে তার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলী জানান নেতাকর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *