৫ আগস্ট ২০২১ (বৃহস্পতিবার) নারায়ণগঞ্জের আড়াইহাজারে ধর্ষণের ঘটনায় আপসের চেষ্টা করায় ইউপি সদস্যসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।
উপজেলার সাতগ্রাম ইউনিয়নের টেকপাড়া এলাকা থেকে সাতগ্রাম ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সদস্য রহিজ উদ্দিন ও এলাকার মাতবর আবুল হোসেনকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়।
উল্লেখ্য ২ আগস্ট এক কিশোরী (১৩) বান্ধবীর বাড়িতে যাওয়ার সময় তুলে নিয়ে তাজিমুল (৪৫) ধর্ষণ করে। এ সময় কিশোরীর চিৎকারে আশপাশের মানুষ ছুটে এলে তাজিমুল পালিয়ে যায়। পরবর্তীতে এ ঘটনায় মীমাংসার জন্য সাতগ্রাম ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সদস্য রহিজ উদ্দিন ও এলাকার মাতবর আবুল হোসেন ভুক্তভোগীর পরিবারকে বিভিন্ন প্রলোভন এবং মামলা করতে নিষেধ করেন।
৫ আগস্ট ২০২১ (বৃহস্পতিবার) সকালে ভুক্তভোগীর নানা সফিকুর রহমান আড়াইহাজার থানায় মামলা করেন। খবর পেয়ে ওই ইউপি সদস্য ও মাতবর নির্যাতিতার পরিবারকে আবারও আপস-মীমাংসার প্রস্তাব দিলে তাদের গ্রেফতার করা হয়। এ ঘটনায় ধর্ষককে গ্রেফতারের চেষ্টা চলছে। এছাড়া, গ্রেফতার ইউপি সদস্য ও মাতাবরকেও মামলায় আসামি করা হয়েছে।

