বাংলাবাজার-শিমুলিয়া রুটে লঞ্চ চলাচল বন্ধ

জাতীয় ঢাকা

বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে লঞ্চ বন্ধ থাকায় ফেরিতে যাত্রীদের চাপ বেড়েছে। এতে দুর্ভোগ বেড়েছে রাজধানীমুখী যাত্রীদের।

৩ আগস্ট ২০২১ (মঙ্গলবার) সকাল থেকে পণ্যবাহী তিন শতাধিক ট্রাকসহ যাত্রীরা পদ্মা পারের অপেক্ষায় রয়েছেন।

গার্মেন্টসসহ রপ্তানিমুখী কারখানা খোলার ঘোষণায় গত তিনদিনে ফেরি ও লঞ্চে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার যাত্রীদের ঢল নামে শিমুলিয়া-বাংলাবাজার ঘাটে। দুর্ভোগ মাথায় নিয়ে পদ্মা নদী পার হন হাজার হাজার যাত্রী। পরে উভয় ঘাটে প্রশাসনের তৎপরতায় পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *