রাজারহাট উপজেলা শহরকে যানজটমুক্তের দাবীতে মানব বন্ধন

জাতীয় রংপুর

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের রাজারহাট উপজেলা শহরকে যানজট মুক্ত করার দাবীতে মানব বন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে সচেতন মানুষ।

উপজেলা শহরকে যানজট নিরসনের পাশাপাশি বাইপাস সড়ক নির্মাণ, অটোরিকসা স্ট্যান্ড অপসারণ,ভারী যানবাহন চলাচল নিয়ন্ত্রণ এবং দিনের বেলা বাজারের ভিতর লোড-আনলোড বন্ধের দাবীও জানান তারা।

রবিবার সকালে রাজারহাট বাজারের সোনালী ব্যাংক চত্ত্বরে যানজট মূক্ত রাজারহাট বাস্তবায়ন কমিটির ব্যানারে ঘন্টাব্যাপী মানব বন্ধন অনুষ্ঠিত হয়।

এসময়ে রাজারহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, প্রভাষক জাকির হোসেন, কমিটির সভাপতি মোহাম্মদ আলী এটম, সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম, প্রধান শিক্ষক আতাউর রহমান পাখি, খোরশেদ আলী, রেজাউল করিম, মোশাররফ হোসেন সহ অনেকে বক্তব্য দেন।

পরে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ বিভিন্ন দপ্তরে স্মারকলিপি প্রদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *