কুড়িগ্রামে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক মহান মে দিবস পালিত

জাতীয় রংপুর

জেলা প্রতিনিধি, কুড়িগ্রাম:
কুড়িগ্রামে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক মহান মে দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে জাতীয় শ্রমিক লীগের উদ্দোগে শনিবার (১ মার্চ) সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করা হয়। এছাড়াও দলীয় কার্যালয়ে আনুষ্ঠানিক ভাবে পতাকা উত্তোলন ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান মো. জাফর আলী, জেলা শ্রমিক লীগের সভাপতি মোস্তাফিজার রহমান, সিবিএ নেতা জমসেদ আলম, শ্রমিক নেতা অসিম বাবু, বাদশা আলম, মমতাজ বেগম। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন করোনা পরিস্থিতির কারনে সংক্ষিপ্ত কর্মসুচি পালন করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *