তেঁতুলিয়ায় আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষ্যে মানববন্ধন

জাতীয় রংপুর হোম

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি:
আজ আন্তর্জাতিক মানবাধিকার দিবস। সারা দেশের ন্যায় পঞ্চগড়ের তেঁতুলিয়াতেও আন্তর্জাতিক মানবাধিকার দিবস উদযাপন করা হয়েছে।এবছর প্রতিপাদ্য হচ্ছে, ‘সবার জন্য মর্যাদা, স্বাধীনতা ও ন্যায়বিচার।

দিবস উপলক্ষ্যে রবিবার (১০ ডিসেম্বর) উপজেলার শালবাহান বাজারে মানবাধিকার সাংবাদিক কল্যাণ সংস্থা তেঁতুলিয়া শাখার আয়োজনে মানববন্ধন ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে৷

উক্ত মানববন্ধন ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন
জেলা মৎস্যজীবীলীগের সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক, উপজেলা কৃষকলীগ সভাপতি কবির আহম্মেদ মানবাধিকার কল্যাণ সংস্থা তেঁতুলিয়া উপজেলা শাখার সভাপতি আকবর আলীর, পরিচালক ইউসুফ আলী, সাংগঠনিক সম্পাদক এনামুল হক এনাম, জার্নালিস্ট ক্লাবের সভাপতি আশরাফুল ইসলাম সহ প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *