পলাশ ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি: গ্ৰীন ভিলেজ ভাউন্ডেশন এর কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলায় কমিটি গঠন ও গাছের চারা বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১০ আগস্ট ২০২৩) দুপুরে উপজেলার যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের হলরুমে কমিটি গঠন শেষে উপস্থিত সকলের মাঝে ফলজ-বনজ ও রূপসী চিকরাশি গাছের চারা বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বন বিভাগের কর্মকর্তা মোঃ শাহিন আলম, গ্ৰীন ভিলেজ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পরিচালনা পর্ষদ এম. রশীদ আলী। গ্ৰীন ভিলেজ ফাউন্ডেশন জেলা টিমের সভাপতি, শেখ রাসেল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ জুয়েল রানা, দপ্তর সম্পাদক, মোঃ পলাশ ইসলাম।
নাগেশ্বরীতে কমিটি গঠনের যোগ্য নেতৃত্ব বাছাইয়ের পর নাগেশ্বরী গ্ৰীন ভিলেজ ফাউন্ডেশনের নির্বাচিত সভাপতি, মোঃ খাইরুল ইসলাম, সাধারণ সম্পাদক, মোঃ তুহিন প্রধান ও সাংগঠনিক সম্পাদক, মোঃ শাওন ইসলাম। নাগেশ্বরীতে পূর্ণাঙ্গীর কমিটির জন্য নির্দেশ প্রদান করেন গ্ৰীন ভিলেজ ফাউন্ডেশনর প্রতিষ্ঠাতা পরিচালক।
কমিটি গঠনের পর গ্ৰীন ভিলেজ ফাউন্ডেশনর পক্ষ থেকে বৃক্ষ বিতরণ ও রোপণ কমসূচি পালিত হয়। ফাউন্ডেশনের পরিচালক এম. রশীদ আলি জানান বৃক্ষ আমাদের পরম বন্ধু। গাছ লাগাই পরিবেশ বাছাই এ স্লোগান সামনে রেখে গ্ৰীন ভিলেজ ফাউন্ডেশনের সকল স্বেচ্ছাসেবক দের গাছ রোপণ করা আহ্বান জানান।

