কুড়িগ্রামে কওমি মাদ্রাসার ছাত্রদের নিয়ে ফল উৎসব

জাতীয় রংপুর সংগঠন

নিজস্ব প্রতিবেদক, কুড়িগ্রাম:
কুড়িগ্রামের সীমান্তবর্তী ফুলবাড়ী উপজেলার কাশিপুর ইউনিয়নের একটি কওমি মাদ্রাসায় ছাত্রদের নিয়ে মৌসুমি ফল উৎসব করা হয়েছে। এই ফল উৎসবের আয়োজন করে কুড়িগ্রামের মন রঙের পাঠশালা নামের একটি সামাজিক সংগঠন।

সংগঠনটি মুলত কাজ করে সীমান্তবর্তী ও চরাঞ্চলের শিশু কিশোর কিশোরীদের নিয়ে। রোববার (৯ জুলাই) সন্ধ্যা উপজেলার কাশিপুর ইউনিয়নের মারকাজুল কোরআন আল ইসলামিয়া কওমি মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিং এ আয়োজন করা হয়।

জানা গেছে, প্রতি বছরের মতো এবছরেও বাচ্চাদের সাথে মৌসুমী ফল উৎসব করে মন রঙের পাঠশালা।

ফল উৎসবে ওই মাদরাসার প্রায় তিন শতাধিক শিশু ও শিক্ষকরা অংশ গ্রহন করে। ফল উৎসবে ছিল আম, কাঁঠাল, নটকন ও আনারস।

মারকাজুল কোরআন আল ইসলামিয়া কওমি মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিং এর ছাত্র মোঃ আরিফ বলেন, আমাদের মাদরাসায় মাগরিবের নামাজের পর ফল উৎসব হয়েছে। মন ভরে আম, কাঁঠাল, নটকো ও আনারস খাইছি। খুব ভালো লাগছে আয়োজনটি।

মন রঙের পাঠশালার প্রতিষ্ঠাতা অন্তু চৌধুরী বলেন, “মন রঙের পাঠশালা” কাজ করে সীমান্তবর্তী ও চরাঞ্চলের শিশু কিশোর কিশোরীদের মেধা বিকাশ, শিশু সুরক্ষা, আইনের সংস্পশে আসা শিশু কিশোরদের পুনর্বাসন নিয়ে। তারেই অংশ হিসাবে আমরা প্রতি বছর আয়োজন করে আসছি মৌসুমি ফল উৎসব। “মন রঙের পাঠশালা” ইতি মধ্যে ৬ হাজারের বেশি শিক্ষার্থীদের নিয়ে কাজ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *