কুড়িগ্রাম: কুড়িগ্রামের ফুলবাড়ীতে ফুলবাড়ী থানার আয়োজনে ওপেন হাউজ ডে পালন করা হয়েছে।
শনিবার বিকাল সাড়ে ৫ টায় নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদ মাঠে পুলিশই জনতা, জনতাই পুলিশ’ এ শ্লোগানে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ ফজলুর রহমানের সভাপতিত্বে ও ছাত্রলীগের সাবেক আহবায়ক মানিক মিয়া বাবুর সঞ্চলনায় বক্তব্য রাখেন নাগেশ্বরী সার্কেল সুমন রেজা।
আরো বক্তব্য রাখেন, নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: হাছেন আলী, নাওডাঙ্গা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম বন্ধন, ফুলবাড়ী উপজেলা হিন্দু বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সস্পাদক অনিল চন্দ্র রায়, নাওডাঙ্গা ডিএস দাখিল মাদ্রাসা সুপার মো: উমর আলী, নাওডাঙ্গা ইউনিয়নের বিট অফিসার এস আই জাহেদুল ইসলাম, ইউপি সদস্য শহিদুল ইসলাম, মহির উদ্দিন, শ্যামল চন্দ্র মন্ডল, আয়াজ উদ্দিন ও শফিকুল ইসলাম সাবু প্রমূখ।
এ সময় বক্তব্যে সার্কেল বলেন, পুলিশ জনগণের সেবক হয়ে সব সময় পাশে থেকে কাজ করে যাচ্ছে। মাদকের সঙ্গে কোনো আপোষ নেই। মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের ব্যাপারে তথ্য দেয়ার জন্য জনপ্রতিনিধিসহ এলাকাবাসীর প্রতি আহবান জানিয়েছেন তিনি। এছাড়াও ওপেন হাউজ ডে উপলক্ষ্যে স্থানীয় সাংবাদিক, রাজনৈতিক দলেন নেতাকর্মী, জনপ্রতিনিধি, পুলিশ সদস্য ও বিভিন্ন শ্রেণি পেশার শতশত মানুষ উপস্থিত ছিলেন।

