রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে ‘রবীন্দ্র উৎসব’ উদযাপিত

জাতীয় শিক্ষা ও ক্যাম্পাস

আসাউদ্দৌলা আদেল, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ: বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ এ ‘রবীন্দ্র উৎসব’ উদযাপিত হয়েছে। বুধবার (৩১ মে) বেলা আড়াইটায় রবীন্দ্র কাছারি বাড়ী মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি এবং সভাপতিত্ব করেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহ্ আজম।

এসময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহ্ আজম সম্পাদিত ‘গৌরবের বাংলাদেশ: শেখ মুজিব ও শেখ হাসিনা’ গ্রন্থের পাঠ উন্মোচন করেন।

আলোচনা শেষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবেশনায় সংগীত এবং নৃত্যনাট্য “চিত্রাঙ্গদা” মঞ্চায়িত হয়। এসময় এমপি আনোয়ারুল ইসলাম, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ট্রেজারারসহ অনেকেই উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *