মানিকগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু

জাতীয় ঢাকা

হাবিবুর রহমান, মানিকগঞ্জ: মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলা ও জাগীর এলাকায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। আজ সকাল ১০ টার দিকে পৃথক দুটি দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, সদর উপজেলার মানিকগঞ্জ-সিংগাইর আঞ্চলিক মহাসড়কের বেতিলা-মিতরা এলাকায় মোটরসাইকেল-ট্রাক ও সিএনজির ত্রিমুখী সংর্ঘষে মোটরসাইকেল চালক ফিরোজ আহমেদ (১৮) নিহত হন। এঘটনায় আহত অপর দুই মোটরসাইকেল আরোহীকে গুরুতর আহত অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।

নিহত ফিরোজ বেতিলা-মিতরা ইউনিয়নের অরঙ্গবাদ এলাকার মজিবুর মিয়া ছেলে। তিনি স্থানীয় নবারুন উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ছিল।

এদিকে ঢাকা আরিচা মহাসড়কের জাগীর এলাকার বসুন্ধরা গেটের সামনে অজ্ঞাত বাসের চাপায় মো: মাহিম (২৫) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। মাহিম জাগির ইউনিয়নের গোলড়া চরখন্ড গ্রামের আব্দুল আলীর ছেলে।

নিহতদের মরদেহ উদ্ধার করে জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন হাইওয়ে পুলিশের ওসি মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *