ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
“চলবো মোরা একসাথে জয় করব মানবতাকে” এই স্লোগানকে সামনে রেখে কুড়িগ্রামের ফুলবাড়ীতে বর্ণাঢ্য আয়োজনে বড়লই সমাজ উন্নয়ন সংস্থা সপ্তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রেলি, আলোচনা সভা, কেক কাটা ও স্বেচ্ছাসেবী মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে বড়লই সমাজ উন্নয়ন সংস্থার কার্যালয় থেকে একটি রেলি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কার্যালয় চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত করে।
বড়লই সমাজ উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক সাজেদুল করিমের সভাপতিত্ব ও রোকন সরকারের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বড়লই সমাজ উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল হাই সরদার।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংস্থার উপদেষ্টা আক্কাস আলী, ফুলবাড়ী উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, প্রচার ও সাংগঠনিক সম্পাদক নুরনবী মিয়া, ছাত্র যুব উন্নয়ন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা শেখ নিজাম উদ্দিন, বড়লই সমাজ উন্নয়ন সংস্থার পরিচালক ফেরদৌস হাসান সরদার নাহিদ, মধ্য নওদাবস মাস্টারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এনামুল হক বসুনিয়া, বিপদের বন্ধু সংগঠনের সভাপতি আহমেদ রনি প্রমূখ।
বক্তারা এ সময় বড়লই সমাজ উন্নয়ন সংস্থার বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরে আগামীতে আরো ভালো কিছু করার প্রত্যাশা ব্যক্ত করেন। এসময় বিভিন্ন সংগঠনের স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন।

