কুড়িগ্রামে ইভটিজিং করায় কলেজ শিক্ষার্থীর ১ মাসের কারাদন্ড

জাতীয় রংপুর

কুড়িগ্রাম প্রতিনিধি।
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মহিলা ডিগ্রী কলেজের এক শিক্ষার্থীকে উত্যক্তের অভিযোগে শাহরিয়ার হোসাইন চমক (১৯) নামে এক কলেজ শিক্ষার্থীকে ১ মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

শাহরিয়ার হোসেন চমক ভুরুঙ্গামারী সদর ইউনিয়নের আঙ্গারীয়া গ্রামের হাসপাতাল পাড়া এলাকার মিন্টু মিয়ার ছেলে। সে ভুরুঙ্গামারী সরকারি কলেজের ১ম বর্ষের ছাত্র।

রবিবার ৭ ই মে সন্ধ্যায় এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করে চমককে আটক করে কারাদণ্ড দেন ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী অফিসার দীপক কুমার দেব শর্মা।

জানা গেছে, ভূরুঙ্গামারী মহিলা ডিগ্রী কলেজের এইচএসসি ১ম বর্ষের শিক্ষার্থী কলেজ থেকে বাড়ী ফেরার সময় আগে থেকে ওৎ পেতে থাকা মোঃ শাহরিয়ার হোসাইন চমক(১৯) ভূরুঙ্গামারী নেহাল উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয় মোড়ে ওই শিক্ষার্থীর গতিরোধ করে চলন্ত অটো রিকসায় ঝাপিয়ে উঠে এবং তাকে উত্যক্ত করার চেষ্টা চালায়। মেয়েটির চিৎকারে স্থানীয়রা মেয়েটিকে উদ্ধার করে পুলিশে খবর দেয়। পরে ভুরুঙ্গামারী থানার এসআই আব্দুর রহিম ও গ্রাম পুলিশরা এসে বখাটে চমককে আটক করে থানা নিয়ে যায়।

এ ঘটনার সংবাদ ছড়িয়ে পড়লে সম্মিলিত শিক্ষক পরিষদের নেতারা উপজেলা নির্বাহী অফিসারকে অবগত করে এবং ঘটনার দৃষ্টান্ত মুলক শাস্তির দাবী জানায়।

পরে উপজেলা নির্বাহী অফিসার দীপক কুমার দেব শর্মা ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে শাহরিয়ার হোসেন চমককে ১ মাসের সশ্রম কারাদন্ড প্রদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *