ফুলবাড়ীতে বিএনপি’র ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে পদযাত্রা

জাতীয় রংপুর রাজনীতি

নিজস্ব প্রতিবেদক, কুড়িগ্রাম:
দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও নেতাকর্মীদের মুক্তি সহ ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে কুড়িগ্রামের ফুলবাড়ীতে পদযাত্রা করেছে উপজেলা বিএনপির নেতৃবৃন্দ। শনিবার সকাল এগারোটায় সদর ইউনিয়ন বিএনপির আয়োজনে এ পদযাত্রা অনুষ্ঠিত হয়।

সকালে উপজেলার ব্র্যাক অফিস মোড়ের সামন থেকে একটি পদযাত্রা বের করে ফুলবাড়ী শহরের দিকে ঢোকার চেষ্টা করে। পুলিশি বাধায় শহরের দিকে ঢুকতে না পেরে বিভিন্ন স্লোগান দিতে দিতে ফুলবাড়ী-নাগেশ্বরী সড়কে মডেল স্কুলের দিকে যায় নেতাকর্মীরা। পরে মডেল স্কুল মোড়ে গিয়ে সমাবেশ অনুষ্ঠিত করে।

সমাবেশে সদর ইউনিয়ন বিএনপির সভাপতি ছাইদুল ইসলাম খন্দকারের সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মাস্টারের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি লোকমান হোসেন সরকার, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মুকুল, যুগ্ম সম্পাদক প্রভাষক আরাবুর রহমান পাশা, শিমুলবাড়ি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন রুকু সহ আরো অনেকে বক্তব্য রাখেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *