ময়মনসিংহের ভালুকায় শনিবার (১০ সেপ্টেম্বর /২০২২) বেলা সাড়ে বারটার সময় ভালুকা ওভার ব্রিজের নিচ থেকে কে বা কারা মোবাইল ফোন টি নিয়ে যায়। মোবাইল ফোনের মালিক মোছাঃ রানী আক্তার থানায় অভিযোগ করে বলে আমার মোবাইল ফোন ভালুকা ওভার ব্রিজের নিচ থেকে আমার অজান্তে চুরি হয়েগেছে।
মহিলার কাকতি মিনতি শুনে ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন তাৎক্ষণিক নির্দেশনা দেন এস আই চন্দন সরকারকে। পরে তিনি আধা ঘন্টার মধ্যে অভিযান চালিয়ে মোবাইল ফোন টি উদ্ধার করে। মোবাইল ফোনের মালিক মোছাঃ রানীর আক্তার কাছে মোবাইল টি হস্তান্তর করেন।
রানী আক্তার মোবাইল ফোন হাতে পেয়ে ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ কামাল হোসেন প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

