ফুলবাড়ীতে ৩৪৪ বোতল ফেন্সিডিল সহ দুইজন মাদক ব্যবসায়ী আটক

অপরাধ জাতীয় রংপুর

কুড়িগ্রামের ফুলবাড়ীতে জেলা পুলিশ কুড়িগ্রাম এর চলমান মাদক বিরোধী অভিযানের বিশেষ অংশ হিসেবে ফুলবাড়ী থানা পুলিশ অভিযান চালিয়ে ৩৪৪ বোতল ফেন্সিডিল সহ-দুই মাদক ব্যবসায়ী কে, হাতেনাতে আটক করে।

জানা যায়,শুক্রবার ১৯(আগষ্ট)ফুলবাড়ী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সারত্তয়ার পারভেজ এর নেতৃত্বে,এসআই এনামুল হক ও এসআই রাহাত আলমসহ-মাদক উদ্ধারকারী একটি অভিযানিক টিম গোপন সংবাদের ভিত্তিতে, রাত (নয়) টার দিকে উপজেলার কাশিপুর ইউনিয়নের পশ্চিম অনন্তপুর গ্রামের আশরাফুল আলম এর বসত বাড়িতে তল্লাশি চালিয়ে তার গোয়াল ঘড় হইতে ৩৪৪ বোতল ফেন্সিডিলসহ-আশরাফুল আলম(৩৪)ওআমিনুল ইসলাম রিপন (২২) নামের দুইজন মাদক ব্যবসায়ীকে হাতে নাতে আটক করে।

আটককৃতরা হলেন, পশ্চিম অনন্তপুর(বিজিবি ক্যাম্পের পাশে)বীর মুক্তিযোদ্ধা মৃত:আফজাল হোসেনের ছেলে আশরাফুল আলম(৩৪) ও (বালাবাড়ী বাজার) সংলগ্ন একই গ্রামের মোঃ ইদ্রিস আলমের ছেলে আমিনুল ইসলাম রিপন (২২)।

এব্যাপারে ফুলবাড়ী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত)সারত্তয়ার পারভেজ সত্যতা নিশ্চিতকরে জানান, আটককৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে নিয়মিত মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *