ফুলবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতে এক মাদকসেবীর কারাদন্ড

অপরাধ জাতীয় রংপুর

ফু্লবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের ফুলবাড়ীতে গাঁজা সেবন করার অপরাধে আব্দুল মালেক (৪৪) নামের এক মাদকসেবীর ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড ও ২০০ টাকা অর্থদন্ড করেছে ভ্রাম্যমাণ আদালত।

জানা গেছে, বৃহস্পতিবার বিকালে কুড়িগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম উপজেলার তালুকশিমুলবাড়ী এলাকার একটি বাঁশঝাড়ে প্রকাশ্যে মাদক সেবন করার অপরাধে হাতেনাতে আটক করে। গাঁজা সেবনের উপকরণ জব্দ করা হয়। আটক মাদকসেবী উপজেলার সদর ইউনিয়নের পশ্চিমপানিমাছকুটি গ্রামের মৃত মোজাহার আলীর ছেলে।

ফুলবাড়ী উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট (ইউএনও) সিব্বির আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আব্দুল মালেক (৪৪) নামের এক মাদকসেবীকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড ও ২০০ টাকা জরিমানা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *