ফুলবাড়ীতে বীর মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে অসম্মানজনক কার্যকালাপের প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

জাতীয় রংপুর

নিজস্ব প্রতিবেদক, কুড়িগ্রাম:
কুড়িগ্রামের ফুলবাড়ীতে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে অসম্মানজনক কার্যকলাপের প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে সদ্য গেজেটভুক্ত উপজেলার মুক্তিযোদ্ধা বৃন্দ।

বৃহস্পতিবার (২৮ জুলাই) সকাল ১১ টায় ফুলবাড়ী বাজারের জিরো পয়েন্টে বীরমুক্তিযোদ্ধা বৃন্দ ও সর্বস্তরের জনগনের সংহতিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, ফুলবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম রব্বানী সরকার, বাংলাদেশ আওয়ামী লীগ ফুলবাড়ী উপজেলা শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নুরুল হুদা দুলাল, বীর মুক্তিযোদ্ধা সলিমুল্লাহ, নাওডাঙ্গা ইউনিয়নের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাজাহান আলী, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সদর ইউনিয়নে হারুন অর রশিদ হারুন, উপজেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য আহাম্মদ আলী পোদ্দার রতন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক মিলন, উপজেলা ছাত্রলীগের সভাপতি তৌকির হাসান তমাল সহ আরো অনেকে।

মানব বন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার হাতে একটি স্মারক লিপি প্রদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *