টানা বর্ষণ ও উজানের পাহাড়ী ঢলে শেরপুরের পাঁচ গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত

কৃষি ও প্রকিৃতি জাতীয় ময়মনসিংহ

দিলীপ কুমার দাস, নিজস্ব প্রতিবেদক:
টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে মহারশী নদীর পানি বেড়ে শেরপুরের ঝিনাইগাতী ও নালিতাবাড়ী উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যা থেকে মহারশী নদীর পানি বৃদ্ধি পাওয়ায় উপজেলার সদর বাজার, উপজেলা পরিষদ চত্বর ও আশপাশের এলাকা প্লাবিত হয়। এদিকে মহারশী নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় সদর ইউনিয়নের অন্তত পাঁচ গ্রাম, সোমেশ্বরী নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় ধানশাইল ইউনিয়নের পাঁচ গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। নদ-নদীর পানি বৃদ্ধি পাওয়ায় পার্শ্ববর্তী নালিতাবাড়ী উপজেলার চেল্লাখালী নদীর তীরবর্তী এলাকাগুলোতে পানি প্রবেশ করতে শুরু করেছে। প্লাবিত হয়েছে বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান।

ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আল মাসুদ বলেন, সকাল থেকে পানি আসতে শুরু করেছে। বৃষ্টি দীর্ঘস্থায়ী হলে ক্ষয়ক্ষতির পরিমাণ বাড়বে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *