দুর্গাপুরে বিদ্যুতের খুঁটি স্থাপন করতে গিয়ে বেড়িয়ে এলো ডিজেল জাতীয় পদার্থ

আলোচিত জাতীয় ময়মনসিংহ

দিলীপ কুমার দাস, নিজস্ব প্রতিবেদক:
জ্বালানীর অন্যতম অনুসঙ্গ হচ্ছে তেল। বাজারে তেলের দাম থাকলেও দুর্গাপুরে তা পাওয়া যাচ্ছে বিনামূল্যে। পৌর শহরের কাচারী মোড় এলাকায় মোজাম্মেল হকের বাসায় বিদ্যুৎ এর খুঁটি স্থাপন করতে গেলে বের হয়ে আসে কালো জ্বালানী তেল। বৃহস্পতিবার দুপুরে এ তেলের সন্ধান মেলে।

সরেজমিনে দেখা গেছে, দুর্গাপুর পৌর শহরের কাচারী রোড এলাকায় ইাতোমধ্যে গড়ে উঠছে বহুতল বিশিষ্ট ইমারত। এ সকল বিল্ডিং গুলোতে বিদ্যুৎ এর খুঁটি স্থাপন করতে পাইলিং করে লোহার পাইপ বসানো হচ্ছে। দুপুরে ওই এলাকার মোজাম্মেল হক এর বিল্ডিংয়ের জন্য বিদ্যুৎ এর খুটি স্থাপন করতে যায় মিস্ত্রী শফিকুল ইসলাম। তার বাসার সামনে প্রায় ৫ ফুট গর্ত খোঁড়া মাত্রই ঘন-কালো ডিজেল এর মতো তেল বের হয়ে আসতে থাকে।

এ নিয়ে স্থানীয় পান্থনীড় ফিলিং সেন্টারের কর্মচারী নুরুজ্জামান বলেন, এটা ডিজেলের চেয়ে একটু ঘন এক ধরনের জ্বালানী তেল। হয়তো ডিজেল কে রিফাইন করার আগে যা থাকে তেমন হবে হয়তো। আশ-পাশের কোন তেলের পাম্প ফেটে এটা আসতে পারে কিনা এমন প্রশ্নে তিনি বলেন, এটা কোন পাম্পের তেল না। এটা মাটির গভীর থেকেই উঠে আসছে।

এ বিষয়ে উপজেলা নিবার্হী অফিসার মোহাম্মদ রাজীব-উল-আহসান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করার জন্য দ্রুত পুলিশ ও ফায়ার সার্ভিসের লোক পাঠানো হয়েছে। যদি সত্যিই এখানে কোন তেলের সন্ধান পাওয়া যায়, তবে এটা রাষ্ট্রীয় সম্পদ। উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *