সাটুরিয়ায় স্কুল শিক্ষককে মারধরের অভিযোগে চেয়ারম্যানের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

অপরাধ জাতীয় ঢাকা

হাাবিবুর রহমান, মানিকগঞ্জ:
মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলায় এক স্কুল শিক্ষককে মারধরের অভিযোগে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।
সহকারী শিক্ষক আনোয়ার হোসেন বিএসসিকে মারধরের অভিযোগে ফুকুরহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জিয়াউর রহমান জিয়ার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার সন্ধ্যার পর উপজেলার ফুকুরহাটি ইউনিয়নের জান্না বাজারে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

জানা গেছে, বৃহস্পতিবার জান্না উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচন অনুষ্ঠিত হয় নির্বাচনে সভাপতি পদে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফাজ উদ্দিন এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়ার বাবা সাবেক ইউপি চেয়ারম্যান ফজলুর রহমান অংশ গ্রহন ক‌রে। নির্বাচ‌নে আফাজ উদ্দিন জয়লাভ কর‌লে নির্বাচ‌নে কারচুপির অ‌ভি‌যোগ ক‌রে। এ ঘটনাকে কেন্দ্র করে ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান বৃহস্পতিবার বিকেলে স্কুল মাঠেই আনোয়ার হোসেন নামের এক স্কুল শিক্ষককে মারধর করে।

বিষয়টি জানাজানি হলে বৃহস্পতিবার সন্ধ্যার পর কয়েক শতাধিক এলাকাবাসী জানান বাজারে ইউনিয়ন চেয়ারম্যান জিয়াউর রহমানের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও তার শাস্তি দাবি করে সমাবেশ করে।

সমাবেশে ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুল কাদেরের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাটু‌রিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আফাজ উদ্দিন, উপ‌জেলা যুবলীগ নেতা রফিক, ফুকুরহাটি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শামীম হোসেন, সাবেক ছাত্রলীগ নেতা ইয়াসিনসহ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *