রাজারহাটে ফেনসিডিলসহ গ্রেপ্তার দুই

অপরাধ জাতীয় রংপুর

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের রাজারহাটে ০৪ বোতল ফেনসিডিলসহ দেলোয়ার হোসেন হৃদয় (২৭) ও রুবেল হোসেন (২৬) নামের দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। হৃদয় উপজেলা সদরের কিসামত পূনকর গ্রামের আব্দুল আউয়ালের পুত্র এবং রুবেল মেকুরটারী তেলীপাড়া গ্রামের হযরত আলীর পুত্র বলে জানাগেছে।

রাজারহাট থানা পুলিশ জানায়,শনিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে এএসআই রাফিউল ইসলামের নেতৃত্বে সংগীয় ফোর্স সহ রাজারহাট-তিস্তা সড়কের শরিফ সিনেমা হলের সন্নিকটে ৪ বোতল ফেনসিডিল একটি মোটর সাইকেল ও মাদক বিক্রির নগদ ৭ হাজার ৪৮০ টাকা সহ আটক করা হয়েছে।

এ বিষয়ে রাজারহাট থানার অফিসার ইনচার্জ মোঃ রাজু সরকার জানান,আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার রুজু হয়েছে। মামলা নং০১- তারিখ ০১-০৫-২০২২ইং এবং জেল হাজতে পাঠানো হয়েছে।# ছবি সংযুক্ত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *