ফুলবাড়ীতে জাতীয়তাবাদী ছাত্রদলের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

জাতীয় রংপুর রাজনীতি

নিজস্ব প্রতিবেদক, কুড়িগ্রাম: কুড়িগ্রামের ফুলবাড়ীতে তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় দোয়া, ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ এপ্রিল ২০২২) ২৮ রজমান ফুলবাডী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে ফুলবাড়ী জাতীয়তাবাদী ছাত্রদলের আয়োজনে সংক্ষিপ্ত ‌আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

আলোচনায় উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম আরিফ এর সঞ্চালনা ও যুগ্ম আহ্বায়ক হাসানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সদ্য সাবেক যুগ্মসাধারণ সম্পাদক মোঃ মাহবুব মিয়া।

এসময় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি আনসার আলী মিয়া, সাধারণ সম্পাদক খোরশেদ আলম, সাবেক ছাত্রদল  ও যুবদল নেতা শামসুজ্জামান হাসু, ছাত্রদলের যুগ্ন আহয়ক রমজান আলী রনি, সদস্য সচিব শ্রীবষ্ণু চন্দ্র সেনসহ আরো অনেকে।

এ সময় বক্তারা দেশনেত্রী খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবি জানান। আলোচনা সভা শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা  ও জাতির কল্যাণ কামনা করে  মোনাজাত পরিচালনা করেন, হাফেজ মোঃ রবিউল ইসলাম। দোয়া ও মোনাজাত শেষে ইফতারের আয়োজন হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *