চিলমারীতে অবৈধ ভাবে বালু উত্তোলনে ড্রেজার মেশিন ধ্বংস ও জরিমানা

জাতীয় ঢাকা

হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম): কুড়িগ্রামের চিলমারী উপজেলার রমনা ইউনিয়নে অবৈধভাবে বালু উত্তোলন করায় দুটি ড্রেজার মেশিন ধ্বংস ও ট্রলির মালিক কে ২০ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গল বার দুপুরে ব্রহ্মপুত্র নদের তীরে অভিযানে এ জরিমানা আদায় করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাহবুবুর রহমান।

জানা গেছে, উপজেলার রমনা ইউনিয়নের জামেরতল এলাকায় ব্রহ্মপুত্র নদের তীরে দীর্ঘদিন ধরে ড্রেজার মেশিনে বালু উত্তোলন করে বিক্রি করছে একটি বালু খেকো চক্র। বালু উত্তোলন ও ট্রাকে পরিবহনের ফলে প্রাকৃতিক পরিবেশ নষ্টের পাশাপাশি এলাকার সড়ক গুলো নষ্ট হচ্ছে। এতে করে মানুষের চলাচলের খুবই কষ্ট হচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান পুলিশ নিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধভাবে ড্রেজার মেশিনে বালু উত্তোলনের দায়ে জামেরতল এলাকায় পাইপসহ দুটি ড্রেজার মেশিন ধ্বংস করা হয়েছে।

এ ঘটনায় ট্রাক মালিক সোহেল রানা ও সুমন মিয়াকে ২০ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাহবুবুর রহমান। ঘটনার সত্যতা শিকার করে বলেন, বালু উত্তোলনের ফলে নদী ভাঙনসহ পরিবেশের মারাত্বক ক্ষতি হচ্ছে। বালু মহাল আইনে বালু উত্তোলনকারীদের জরিমানাসহ ড্রেজার মেশিন ধ্বংস করা হয়েছে। এ অভিযান আগামী দিনে ও অব্যাহত থাকবে, বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *