ফুলবাড়ীতে রোগাক্রান্ত অসহায় দুস্থ ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে অনুদানের চেক বিতরণ

জাতীয় রংপুর হোম

“শেখ হাসিনার দিন বদলে সমাজ সেবা এগিয়ে চলে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামের ফুলবাড়ীতে উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে ৫১জন ক্যান্সার, প্যারালাইসিস, থ্যালাসোমিয়া রোগে আক্রান্ত ব্যক্তিসহ অসহায়-দুস্থ ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

সোমবার দুপুরে উপজেলার পরিষদ হলরুমে চেক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রব্বানীর সরকার, উপজেলা নির্বাহি অফিসার সুমন দাস, উপজেলা কৃষি কর্মকর্তা নিলুফা ইয়াসমিন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মজিবর রহমান, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ ফজলুর রহমান, সমাজসেবা কর্মকর্তা রায়হানুল ইসলাম, জনপ্রতিনিধি ও সাংবাদিকবৃন্দসহ আরো অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *