রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি: মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ২০২২ উদযাপন উপলক্ষে রাজারহাটে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে উপজেলা পরিষদ চত্বরে মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান শীর্ষক আলোচনায় রাজারহাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আশিকুল ইসলাম সাবুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরে তাসনীম।
আলোচনা সভায় ও এস মোঃ ওয়ারেছ আলীর সঞ্চালনায় বক্তব্য রাখেন মহিলা ভাইস চেয়ারম্যান ইয়াসমিন বেগম, রাজারহাট উপজেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব শাহের উদ্দিন ধনি, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা রজব আলী।এসময়ে উপস্থিত ছিলেন,সরকারি মীর ইসমাইল হোসেন কলেজের উপাধ্যক্ষ সাজেদুর রহমান চাঁদ,রাজারহাট উপজেলা কৃষি কর্মকর্তা সম্পা আক্তার, উপজেলা নির্বাচন কর্মকর্তা মনোয়ার হোসেন,প্রেসক্লাব রাজারহাটের সাঃ সম্পাদক রফিকুল ইসলাম প্রমুখ।আলোচনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

