ফুলবাড়ী সীমান্তে রাস্তা নির্মাণে বিএসএফের বাঁধা, তাৎক্ষণিক সাক্ষাতে সমঝোতা

জাতীয় রংপুর

নিজস্ব প্রতিবেদক, কুড়িগ্রাম: কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে জুম্মাবার সংলগ্ন এলাকায় নির্মাণকৃত রাস্তার কাজে বাধা দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

বুধবার (২ মার্চ) শেষ বিকেলে হঠাৎ করে বাংলাদেশের অভ্যন্তরে এসে ছবি তুলে ও কাজের বাধা দেয় বিএসএফ’র সদসরা। এসময় স্থানীয় জনতা ভয় পেয়ে বিজিবিকে খবর দিলে বিজিবি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের সাথে তাৎক্ষণিক সাক্ষাত ও সমঝোতার মাধ্যমে রাস্তার কাজ চলমান রাখার প্রতিশ্রুতি নেয়।

আন্তর্জাতিক মেইন পিলার ৯৩৮ পাশে তাৎক্ষণিক সাক্ষাৎ ও সমঝোতার সময় কুর্শারহাট বিএসএফ ক্যাম্পের পক্ষে ক্যাম্প কমান্ডার করম্ভির সিং এর নেতৃত্বে ৬ সদস্যের একটি দল ও শিমুলবাড়ী কোম্পানি কমান্ডার সুবেদার সওদাগর এর নেতৃত্বে ১০ সদস্যদের একটি বিজিবি দল তাৎক্ষণিক সাক্ষাৎ ও সমঝোতা করেন।

পরে বিজিবি সদস্যরা স্থানীয় বাসীন্দাকে আতঙ্কিত না হয়ে শান্তিপূর্ণ ভাবে বসবাস করার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *