নিজস্ব প্রতিবেদক, কুড়িগ্রাম: কুড়িগ্রামের ফুলবাড়ীতে বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা বাস্তবায়ন, সমন্বয়, মূল্যায়ন ও আগামী ২২ থেকে ২৯ ফেব্রুয়ারি জাতীয় পুষ্টি সপ্তাহ পালনে উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে সৌহার্দ্য-৩ কর্মসূচি, কেয়ার বাংলাদেশ, এমজেএসকেএস ও ইউরোপীয় ইউনিয়নের অর্থায়ন এবং CORDAID এর SONGO প্রকল্পের সহযোগিতায় উপজেলা পুষ্টি সমন্বয় কমিটি এ সভার আয়োজন করে।
এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন দাশের সভাপতিত্বে পুষ্টি কমিটির উপদেষ্টা ও উপজেলা চেয়ারম্যান গোলাম রব্বানী সরকার শুভেচ্ছা বক্তব্য, কমিটির সদস্য সচিব এবং উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা সুমন কান্তি সাহা স্বাগত বক্তব্য ও অন্যান্যদের মধ্যে সাইফুর রহমান সরকারি কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সুমন কান্তি সাহা, ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী শেখ, SONGO প্রকল্পের কনসালটেন্ট নাজমুল হক, সৌহার্দ্য-৩ এর উপজেলা সমন্বয়কারী ফজলুল হক প্রমূখ বক্তব্য রাখেন।
এসময় উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, গণমাধ্যমকর্মী, এনজিও কর্মী, উপজেলা পুষ্টি কমিটির সদস্যবৃন্দ সহ অনেকে উপস্থিত ছিলেন।

