চিকিৎসাধীন অবস্থায় জীবনের ইতি টানলেন গার্মেন্টস কর্মী সাথী

অপরাধ জাতীয় ঢাকা হোম

হাবিবুর রহমান, মানিকগঞ্জ প্রতিনিধি:
সাবেক স্বামীর ছুড়ে দেওয়া পেট্রোলে ঝলছে যাওয়ার পর দীর্ঘ ১২ দিন চিকিৎসা শেষে অবশেষ গার্মেন্টস কর্মী সাথী আক্তার চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।

বুধবার মধ্যরাত ১২ টার দিকে শেখ হাসিনা বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সাথী। এর আগে ২৮ জানুয়ারি মধ্যরাতে সাবেক স্বামীর ছুড়ে দেওয়া পেট্রোলে ঝলছে যায় সাথীর হাত-মুখ।

এসব বিষয়ে জানতে চাইলে সাথীর বড় ভাই সোহেল হোসেন বলেন, জেলার সাটুরিয়া উপজেলার ধানকোড়া ইউনিয়নের ফেরাজীপাড়া-কাটাখালী এলাকার নিজ বাড়িতে মা এবং ছোট বোনকে সঙ্গে নিয়ে ঘুমিয়ে ছিলো সাথী। ২৮ জানুয়ারি মধ্যরাতে সাথীর সাবেক স্বামী নাঈম ভাঙ্গা জানালা দিয়ে পেট্রোল ছুড়ে আগুন ধরিয়ে দেয়। এতে করে সঙ্গে সঙ্গে পুড়ে যায় সাথীর হাত-মুখ।

এরপর সাথীকে উদ্ধার করে মানিকগঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসার অবনতি হলে সাথীকে শেখ হাসিনা বার্ন ইউনিটে রেফার্ড করেন হাসপাতালের চিকিৎসকেরা। সেখানে ১২ দিন চিকিৎসাধীন জীবনের সঙ্গে যুদ্ধ করে হেরে যায় সাথী। হাসপাতাল থেকে দুপুরের দিকে সাথীর মরদেহ নিয়ে গ্রামের উদ্দেশ্যে রওয়ানা করা হবে জানান সোহেল।

এদিকে সাথীকে পেট্রোল দিয়ে পুড়িয়ে মারার চেষ্টার দায়ে সাথীর সাবেক স্বামী নাঈমকে গ্রেপ্তার শেষে কারাগারে পাঠিয়েছে মানিকগঞ্জ র‍্যাব ৪, সিপিসি ৩ এর একটি অভিযানিক দল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *