চিলমারীতে উপজেলা প্রশাসনের কম্বল পেলেন ৪ শতাধিক শীতার্ত মানুষ

জাতীয় রংপুর

হাবিবুর রহমান, চিলমারী(কুড়িগ্রাম)প্রতিনিধিঃ
কনকনে শীত আর গত দুইদিন ধরে গুড়ি গুড়ি বৃষ্টি ও ঠান্ডা বাতাসে চরম ভোগান্তিতে পড়েছে নিম্নআয়ের মানুষজন। এমন সময় কুড়িগ্রামের চিলমারী উপজেলার নিম্ন আয়ের ও অসহায় শীতার্ত মানুষজনের পাশে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কম্বল বিতরণ করা হয়েছে।

শনিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলার বিভিন্ন এলাকার ৪ শতাধিক নিম্নআয়ের ও অসহায় শীতার্ত মানুষের মাঝে এসব বিতরণ করা হয়।

কম্বল বিতরন কালে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান শওকত আলী সরকারী (বীরবিক্রম), উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আসমা বেগম, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম লিচু প্রমূখ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *