কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সরস্বতী পূজা উদযাপন

চট্টগ্রাম জাতীয় ধর্ম

কুবি প্রতিনিধি:
যথাযথ স্বাস্থ্যবিধি মেনে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) উদযাপিত হয়েছে শ্রী শ্রী স্বরসতী পূজা। শনিবার (৫ ফেব্রুয়ারি) সকালে বাণী অর্চনার মধ্যদিয়ে শুরু হয় পূজার আনুষ্ঠানিকতা। পরে প্রতিমা স্থাপন, পুষ্পাঞ্জলি, পূজা অর্চনা, প্রসাদ বিতরণের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম এ ধর্মীয় উৎসব পালন করা হয়।

এই নিয়ে পূজা কমিটি পরিষদের সভাপতি ধ্রুব বিশ্বাস বলেন, আমরা প্রতি বছরে বিভিন্ন ধরণের অনুষ্ঠান করে থাকি। এবার করোনার কারণে বড় পরিসরে আয়োজন করা সম্ভব হচ্ছেনা। তাই স্বাস্থ্যবিধি মেনে, সবাইকে মাস্ক এবং স্যানিটেশনের ব্যবস্থা করে সংক্ষিপ্ত পরিসরে আয়োজন করা হয়। এবারের আয়োজনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে না।

এসময় শিক্ষক সমিতির সভাপতি ড. দুলাল চন্দ্র নন্দী, কাজী নজরুল ইসলাম হলের প্রভোস্ট ড. মিহির লাল ভৌমিকসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *